
রমজানের পবিত্র আবহে চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চরফ্যাশন পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আ.ন.ম আমিরুল ইসলাম.আশ্রাফুর রহমান দিপু ফরাজী, খায়রুল ইসলাম সোহেল, হুমায়ুন কবির সিকদার, শামসুদ্দিন কাউছ,ফখর উদ্দিন শাহীন মালতিয়া।
অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন,অধ্যক্ষ মহি উদ্দিন বাচ্চু, সাংবাদিক কামাল গোলদার, কামাল মিয়াজী, মিজান নয়ন, নোমান সিকদার, মাইনুদ্দিন জমাদার, আমিনুল ইসলাম, কামরুল সিকদার, নুরুল্লাহ ভুঁইয়া, শোয়েব চৌধুরী ও নুরুল্যা আরিফসহ বিভিন্ন শ্রেণী পেশার দেড় শতাধিক ব্যক্তি অংশ নেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ শাহাবুদ্দিন, ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস এবং ভোলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম ইফতার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত