
পিরোজপুরের কাউখালীতে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির ৫৪ তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, শিক্ষক জহুরুল ইসলাম, মহিউদ্দিন ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।
উপজেলার ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সমাপনী আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত