সিলেট শহরে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল এর নাম ব্যবহার করে স্লোগান দিয়ে মিছিল দেয়ার কয়েক ঘন্টার মধ্যে চিরুনি অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ মিছিলে নেতৃত্ব দেয়া ছাত্রলীগ ক্যাডার শাফায়েত খান কে আটক করে।
কোতোয়ালী থানা পুলিশের সাব ইন্সপেক্টর বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবাদুল্লাহ।
এ পর্যন্ত মিছিলে অংশগ্রহণকারী ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা অন্যরা হলো, মদিনা মার্কেট এলাকার গার্ডেন গলি বাসার (নং-২৫/০৫) বাসিন্দা এবং সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-৩৭/০৫ অগ্রনী) এবং সুনামগঞ্জের দিরাই থানার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী (১৮), সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোন করের ছেলে রবিন কর (২৩), নাইওরপুল এলাকার বঙ্গবীর ব্লক-বি-৮২ এর বাসিন্দা ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ (২৩), শামীমাবাদ এলাকার রহমান ভিলার বাসিন্দা নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান (২৩), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-১৫৪) মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০) এবং খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ (২৫)
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, মূল আসামী শাফায়েত খানসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৫/২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দেয়া হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত