দুমকি উপজেলা ছাত্রদল ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার নতুন বাজার এলাকায় লেবুখালী বাউফল মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান রিয়াজ, সদস্য সচিব মোঃ সুমন শরীফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সাঈদ প্রমুখ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত