ভোলার চরফ্যাসন উপজেলাধীন উত্তর আইচা বাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।আজ ১৫ ই ফেব্রুয়ারি/২৫ শনিবার সকাল ১১ টায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির ৩ সদস্যের প্রধান জনাব কালিমুল্লা (শাহে আলম ডাক্তার) সহকারী জনাব মাস্টার মাইন উদ্দিন ও জনাব ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক বিশেষ ব্যাক্তি বর্গের উপস্থিতে কঠোর নিরাপত্তায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সচ্চ ও উৎসব মূখর পরিবেশে ২১জন ভোটারের ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি পদে মোঃ নুরনবী ও সহ সভাপতি পদে আবদুল লতিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাবধানে ১২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকট বর্তী প্রতিদ্বন্দ্বী ডাঃ মোঃ আজাদ হোসেন ০৯ ভোট পান। কোষাধ্যক্ষ পদে মোঃ হেমায়েত উদ্দিন (ডাক্তার বাবুল) ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকট বর্তী প্রতিদ্বন্দ্বী ডাঃ মোঃ ছানাউল্লাহ ০৭ ভোট পান।
প্রচার সম্পাদক পদে মোঃ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। সকাল১১টা থেকে এক টানা সাড়ে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির সহকারী মাস্টার মাইন উদ্দিন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। দায়িত্ব গ্রহণ থেকে ২ বৎসর মেয়াদ কাল পর্যন্ত এই কমিটির কার্যক্রম চলমান থাকবে বলেও নিশ্চিত করেন সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত