
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বৃন্দ দশম গ্রেড সংক্রান্ত রীট মামলার অন্যতম বাদি মরহুম শফিকুর রহমানের কবর জিয়ারত করেন। দক্ষিণ কুতুবা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল আলম ও উত্তর পূর্ব কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে প্রায় ২৫ - ৩০ জন প্রধান শিক্ষক এসময় উপস্থিত ছিলেন।
আর ও উপস্থিত ছিলেন দক্ষিণ পদ্না মনসা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন,উত্তর জয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আঃ কাদের, পূর্ব ছোট মানিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ এমরান, উত্তর দালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাকছুদ উল্যাহ, উত্তর পশ্চিম কুড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সামছুদ্দিন, উত্তর পশ্চিম চকডোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল বশার হেলালী,দক্ষিণ টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম, সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন।
কবর জিয়ারত শেষে সফিকুর রহমানের স্ত্রী সন্তানের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।এ সময় মরহুম সফিকুর রহমানের পুত্র ফাহিমের পড়াশোনার বিষয়ে খোঁজ খবর নেয়া হয় এবং তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করা হয়। প্রধান শিক্ষক বৃন্দ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মরহুম শফিকুর রহমান স্যার ছিলেন দশম গ্রেডের একজন অন্যতম স্বপ্নদ্রষ্টা। আর্থিক টানাপড়েন থাকলেও যখনিই কেন্দ্র থেকে ডাক পড়েছে তখনই তিনি মামলার কাজে ঢাকায় ছুটে গিয়েছেন। কখনও কারো কাছে কোন সাহায্য সহযোগিতা চাননি।
তিনি ছিলেন অত্যন্ত দুরদর্শী ও প্রচারবিমুখ একজন প্রধান শিক্ষক। তারা যখন দশম গ্রেডের জন্য রীট করেছিলেন তখন অনেক প্রধান শিক্ষক না বুঝে তার বিরোধিতা করেছেন। আজ সফিক স্যার বেঁচে নেই।কিন্তু তার করা রীটের রায় প্রধান শিক্ষকদের পক্ষে এসেছে।খুব শীঘ্রই এ দেশের প্রধান শিক্ষকগণ এর সুফল ভোগ করবেন। সফিক স্যার সকলের স্বার্থে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আজকের এই দিনে বেঁচে থাকলে তিনি খুব খুশী হতেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রিয় সফিকুর রহমান স্যারকে জান্নাতবাসী করুন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত