ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
১২ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্য বলেন, আগামী ২১ শে ফেব্রুয়ারি ও আইন শৃঙ্খলা যেন কোন প্রকার অবনতি না হয় সেদিকে জনপ্রতিনিধি প্রশাসনের সবাইকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার অনুরোধ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান তিনি বলেন, সরকারের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে আমরা এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছি। যদি কেউ সরকারের চলমান প্রক্রিয়াকে বাধা গ্রস্থ করে উপজেলায় বিশৃঙ্খলার চেষ্টা করলে সে যেই দলের হোক আমরা কাউকে ছাড় দেব না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ আজম, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মোঃ সফিউল্লাহ , যুব উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান, টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হাওলাদার,সাচড়া ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা,পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর লিটন রক্ষিত,সাংবাদিক মনিরুজ্জামান মনির, আনসার ভিডিপি কর্মকর্তা প্রবির উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত