
পিরোজপুরের ভান্ডারিয়ায় লঞ্চঘাটের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে মিজানুর রহমান ওরফে মেজার (৪০) নামে এক যুবক নিখোঁজের ৫ দিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ৮ টার দিকে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চিংগুরিয়া এলাকার চিংগুরিয়া খালের মোহনায় ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন চিংগুরিয়া খালের মোহনায় কাঁচা নদীতে মৃতদেহটি ভাসতে দেখে মিজানুর রহমানের পরিবারকে খবর দিলে তার গিয়ো মৃতদেহ উদ্ধার করে।
এর আগে শরিবার (২৪ জানুয়ারী) দুপুর আনুমানিক ১টার দিকে মিজানুর ভাণ্ডারিয়া লঞ্চঘাট এলাকায় খেয়ায় যাত্রীদের নদী পার করে দেওয়ার সময় পোনা নদীর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২ দিন চেষ্টা করেও স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মিজানুর ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। মিজানুর দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। তিনি দীর্ঘ দিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত