
গাজীপুরে ৫টি সংসদীয় আসনের নির্বাচনে ৪টিতে বিএনপি এবং একটিতে জামায়াত ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ফলাফল ঘোষণা করেন।
গাজীপুর-১ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মো: মজিবুর রহমান, তার প্রাপ্ত ভোট : ২ লাখ ৮ হাজার ৬৮৮।
নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতের মো: শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।
গাজীপুর-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এম মঞ্জুরুল করিম রনি, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ৮৮ হাজার ৬০৬। নিকটতম প্রতিদ্বদ্বী ১১ দলীয় জোটের (জাতীয় নাগরিক পার্টি, এনসিপি), আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।
গাজীপুর-৩ আসনের মোট ১৮০টি কেন্দ্রের সব কটির ফলাফলে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ১১ দলীয়সমর্থিত (বাংলাদেশ খেলাফত মজলিস) প্রার্থী রিক্সা প্রতীকে মাওলানা এহসানুল হক পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ভোট।
৬১হাজার ৯০৪ ভোটে বিজয়ী হয়েছেন ডা: রফিকুল ইসলাম বাচ্চু ।
গাজীপুর
গাজীপুর-৪ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের সালাহউদ্দিন আইউবী, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ১ হাজার ৭৭৯।
নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
গাজীপুর-৫ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এ কে এম ফজলুল হক মিলন, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ৩৩ হাজার ৮৬৯। নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতের পেয়েছেন মো: খায়রুল হাসান ৭৮ হাজার ১২৩ ভোট। ৫৫ হাজার ৭৪৬ ভোটে বিজয়ী হয়েছেন এ কে এম ফজলুল হক মিলন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত