সিলেটের মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী কুলাউড়ার শহরের প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান ইস্টার্ন রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান বিশিষ্ট মুরব্বি সুরুজ খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে আজ রোববার দুপুরে ছুটে যান তার গ্রামের বাড়িতে বিএনপি কেন্দ্রীয় নেতা মৌলভীবাজার ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে একসময়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি'র দুঃসময়ের কান্ডারী, বিগত সময়ে আওয়ামী বিরোধী আন্দোলনে জাতীয় পর্যায়ের অগ্রসৈনিক এডভোকেট আবেদ রাজা।
ঐদিন তিনি কুলাউড়ার সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী আঃ সালাম এর বাড়িতে গিয়ে মাগফেরাত কামনায় মোনাজাত পরিবেশন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও কুলাউড়া পৌর এলাকার জয়পাশা গ্রাম নিবাসী, ব্রাম্মণবাজার জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ আবুল কালাম আজাদ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তিনি বাসভবনে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত