গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার(৯ জানুয়ারী) বিকালে উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্হ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সম্পাদক আসাদুজ্জামান রমজান,সালেহ আহাম্মদ,হাফেজ ক্বারি নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মোঃ রিপন ফকির,মনির হোসেন প্রমুখ।
এছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত