পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন ভিটাবাড়ীয় ইউনিয়নে বিভিন্ন স্থানে এ শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানসহ বিভিন্ন স্থানে কয়েক হাজার কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো. মনির হোসেন আকন, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার,যুগ্ম আহবায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, উপজেলা কমিটির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার)Ñ সদস্য, মোঃ এনামুল কবির জোমাদ্দার খান আমীর হোসেন ইকবাল, মোঃ ফারুক হোসেন, শ্রমিক দল সভাপতি মোঃ ইমান আলী ফরাজী ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মুন্সিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও কঙ্গো সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির আহবায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো উপজেলায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদের উন্নয়ন আরও তরান্বিত হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত