
পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ) আসনে (১৬৭টি কেন্দ্রে) বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আহম্মদ সোহেল মনজুর সুমন ১ লক্ষ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াত মনোনিত (দাঁড়ি পাল্লা প্রতীক) প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী (বিএনপিত থেকে বহিস্কৃত) স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন মিয়া (ঘোড়া প্রতীক) ১৬ হাজার ২১৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাতো ভাই। মাহমুদ হোসেন মিয়ার আপন ছোট ভাই জাতীয় পার্টি জেপি মনোনিত প্রার্থী মাহিবুল হোসেন মাহিম মিয়া (সাইকেল প্রতীক) ৪ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। এ আসনের ইসলামি আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদ (হাতপাখা প্রতীক) ৬ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন। এ আসনে মোট বৈধ কাস্টিং ভোটের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ২৩৮।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত