ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট স্কিলস কম্পিটিশন ১ দিন ব্যপি প্রদর্শনী আলোচনা সভা অনুষ্ঠিত।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র বোরহানউদ্দিন নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান বলেন, আমাদের ১৮ কোটি জনগন আছে কিন্তু দক্ষ জনশক্তি নেই। আমাদের প্রতিটা কাজের স্কিল সম্পর্কে আগে ভালো ভাবে মনোযোগ সহকারে জানতে ও বুজতে হবে।
তাহলে আমরা সামনের বিশ্বকে সামনের থেকে মোকাবিলা করতে পারব। আর তা না হলে আমরা বিশ্ব থেকে পিছিয়ে পড়ব ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র বোরহানউদ্দিন উপ বিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমান, নতুন বিদ্যুৎ কেন্দ্র বোরহানউদ্দিন সিনিয়র ম্যানেজার এস এম আরিফ হোসেন,এসেট প্রকল্পের এজেন্ট অফিসার ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান পারভেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ভোলা সহকারী কাজী আকতার হোসেন, ওজোপাডিকো বোরহানউদ্দিনের উপ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান নয়ন। দিন ব্যাপি ৯ টি স্টল প্রদর্শন করা হয়।
স্টল গুলো হল ইলেকট্রনিক্স ৩ টি,কম্পিউটার ২ টি,সিভিল ২ টি,রেফিজারেশন এয়ার কন্ডিশনার ২ টি। আরো উপস্থিত ছিলেন ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ মোঃ জাকারিয়া, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ রেদওয়ান।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত