তেঁতুলিয়া উপজেলা ভজনপুর ডিগ্রি কলেজ মাঠে প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন করেছে।
২১ এপ্রিল সোমবার সকাল ১১ টায় তেঁতুলিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃআবু বক্কর সিদ্দিক সবুজের সভাপতিত্বে প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে।
মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলা ছাত্রদল, ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন
ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব মো শাকিল। বক্তরা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আর কোন মায়ের বুক যেন খালি না হয় সে লক্ষ্যে সবাইকে ঐক্য সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহব্বান জানান।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত