
বরিশালের গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় কুদ্দুস খান (৩৫) নামে এক বেকারির হকার ঘটনাস্থলেই নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার কটকস্থল গ্রামের সাউদের খালপাড় নামকস্থানে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস খান উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের ইঙ্গুল খানের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, কুদ্দুস খান রাত পৌনে নটার দিকে বেকারির মালামাল বিক্রি শেষে ব্যাটারি চালিত ভ্যানযোগ নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে কুদ্দুস খান উপজেলা কটকস্থল গ্রামের সাউদের খালপাড় নামকস্থনে পৌঁছলে পিছন থেকে দ্রুতগামী অজ্ঞাতনামা একটি পরিবহনে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেকারির হকার কুদ্দুস খান মারা যায়। তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত পরিবহন শনাক্তের চেষ্টা চলছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত