হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লাবাজারে টমটমে(ব্যাটারি চালিত অটোরিকশা) চালক ও যাত্রী গতকাল সোমবার ইফতার পূর্বে মুহুর্তে দু’পক্ষের লোকজনের মাঝে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল ৭ টার সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রায় ৩০ জন লোক আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সিংহ গ্রামের টমটম চালক মোঃমিলন মিয়ার ও একই গ্রামের যাত্রী তৌহিদ তালুকদারের লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘনারস্থলে পৌছেয়, পুলিশ ও স্থানীয়দের সহায়হতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ঘটনার পর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
লাখাই থানার ওসি বন্দে আলী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি এখন শান্ত,সেখানে পুলিশ মোতায়েন আছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত