পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান লাল মিয়াসহ তার ভাইদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় তিনি ও তার ভাই সাবু হাওলাদার এবং সাইফুল হাওলাদার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত ৮ টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার প্রতিবেশী বেল্লাল হোসেনের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ঘটনায় আমার বাবা এমদাদুল হক হাওলাদার দুমকি থানায় গত ২২ জানুয়ারী/২৫ তারিখ একটি মামলা দায়ের করেন। সেই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে আমি এবং আমার অপর তিন ভাইয়ের বিরুদ্ধে ভিত্তিহীন কিছু অভিযোগ এনে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল আদালতে ২৩ জানুয়ারী/২৫ একটি মামলা দায়ের করেন। মামলায় আমার ভাই মোঃ জাকির হোসেনকে আসামি করা হয়। প্রকৃতপক্ষে সে বরিশাল জেলা কারাগারে পুলিশে কর্মরত এবং মামলায় উল্লেখিত ঘটনার সময় তিনি ডিউটিরত ছিলেন।
সুতরাং আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তিনি এ মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ, নিন্দা ও প্রত্যাহারের দাবি জানান। এ সময় দুমকি প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত