
বরিশালের গৌরনদী পৌরসভার তিকাসার মহল্লায় ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন প্রবাসী কামাল সরদার। শেষমেষ গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মেহেদী হাসান এর হস্তক্ষেপে স্থায়ী সমাধান হলো।
ওই গ্রামের বাসিন্দা মাওলানা নুরুজ্জামান, মিজানুর রহমান, দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মেহেদী হাসান এর হস্তক্ষেপে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তার দেয়াল ভেঙ্গে স্থায়ী সমাধান করে দিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়েছিলো বলে জানান ভুক্তভোগীরা।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শেষে গতকাল রোববার ঘটনাস্থলে গিয়ে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মেহেদী হাসান এর হস্তক্ষেপে চলাচলের রাস্তায় স্বরজন্তমূলক ভাবে ব্যক্তিস্বাথে গভির রাতের দেয়াল গাথুনিকে ভেঙ্গেদিয়ে স্থায়ী সমাধান করেন। এতে ঐ এলাকার বসবাসকারী ২০টি পরিবারের দ্বীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ থেকে মুক্তিলাভ করেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত