পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরে গলায় ফাঁস দিয়ে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মাহত্যা করছে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে আলীপুর অগ্রাণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা আঃ খালেক'র মেয়ে।
নিহত রিমি'র মা খাদিজা বেগম বলেন, পরীক্ষা শেষে রিমি বাসায় আসলে আমি খাওয়ার জন্য ডাকি, পরে খাবে পরীক্ষা ভালো হয়নি জানিয়ে রুমের ভিতর চলে যায়। পরে খাওয়ার জন্য ডাকাডাকির করলে কোনো সাড়া শব্দ না পেয়ে দেখি রুমের ভিতর থেকে আটকানো পরে ঘর মালিককে খবর দেই। তারা গিয়ে জানালা দিয়ে দেখে সে নিচে পরে আছে, এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া আসলে মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম ডাঃ জেএইচ খান লেলীনের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এবিষয়ে ডাঃ লেলীনের মুঠোফোন একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইননক ব্যবস্থা গ্রহণ করা হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত