পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৩ জুন সোমবার সকাল দশটায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুনামগঞ্জ জেলা অফিসার মোহাম্মদ শরিফ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রুটিন দায়িত্ব প্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার নাসরিন আক্তার, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী,হাউস বোট মালিক সমিতির সভাপতি আরাফাত হাসান, পানসি রেস্টুরেন্টের পক্ষে সুজাত আহমদ, রোজ গার্ডেন ও শাহী রেস্টুরেন্টের প্রতিনিধি সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধি গণ ।
বক্তারা বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সরকারের ১৮ টি মন্ত্রণালয়ের বা বিভাগের সাথে সমন্বয়ক হিসেবে কাজ করে আসছে। ২০১৫ সালে এটি প্রতিষ্টিত হয়। প্রতি জেলায় এর কর্মকান্ড পরিচালিত হচ্ছে। প্রতিটি বিভাগে একটি করে মোবাইল ল্যাবরেটরি রয়েছে।
বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্যের জন্য নয়, পর্যটনের চালিকা শক্তি। হাউস বোট সহ সংশ্লিষ্ট সকলের নিরাপদ খাদ্য, জীবানু মুক্ত ও স্বাস্থ্য সম্মত খাবার সরবরাহ করেন।
পর্যটকদের ফ্রেশ ও নিরাপদ খাবার সরবরাহের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরের সুবিধাজনক স্হানে একটি ভাসমান বাজার করার পরিকল্পনা রয়েছে।
এতে টাটকা শাক সবজী ,মাছ,হাঁস, মোরগ,গরুর গোস্ত সহ অন্যান্য দ্রব্য যাতে সহজেই পাওয়া যায়। এছাড়াও শহরের বিভিন্ন রেস্টুরেন্ট কে আরও বেশী সচেতন হয়ে পর্যটকদের এবং অন্যান্যদের নিরাপদ খাদ্য সরবরাহ করার আহবান জানান হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত