আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এদিনে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছিলো। বিএনপি নেতা মোঃ রাকিবুল হাসান সোহেল এর নেতৃত্বে
ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।এসময় সভা পরিচালনা করেন মুহিববুল হক টুটুল সদস্য সচিব জেলা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, পৌর, ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত