সুনামগঞ্জ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন রংগারচড় ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাইশ জুন আশাউড়া বিওপির শাহপুর নামক স্থান হতে ৫১৬ পিস ভারতীয় শাড়ী আটক করে, যার সিজার মূল্য ৫৮,২২,০০০/- (আটান্ন লক্ষ বাইশ হাজার) টাকা ।
এছাড়াও দোয়ারাবাজার উপজেলাধীন বোগলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় অদ্য তেইশ জুন বাগানবাড়ী বিওপি কর্তৃক বোগলা নামক স্থান হতে আট টি ভারতীয় গরু আটক করে, যার সিজার মূল্য ৬,৯০,০০০/- (ছয় লক্ষ নব্বই হাজার) টাকা ।
যার সর্বমোট সিজার মূল্য ৬৫,১২,০০০/-(পঁয়ষট্টি লক্ষ বারো হাজার) টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত