
শনিবার বিকালে জামালগঞ্জের সাচনা বাজার ঐতিহাসিক বটতলায় ধানের শীষের পক্ষে বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসবে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাছুম মাহমুদ তালুকদার’র সভাপতিত্বে এবং জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক।
দুপুর বারোটা থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। বিকাল তিনটায় দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল সাচনা বাজার এলাকা।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেছেন আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমার অর্থ বিত্ত নেই,আপনারা জনগণই আমার সম্পদ। আপনাদের সহযোগিতা পেলে এবং বিএনপির মনোনয়ন পেলে আমি সুনামগঞ্জ ১ আসনের ধর্ম পাশা,জামালগঞ্জ, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার উন্নয়ন সমভাবে করব ইনশাআল্লাহ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত