কুয়াকাটায় জেলের জালে ধরাপরেছে বিশালাকৃতির পাখিমাছ। মাছটির ওজন ৪৬ কেজী। সোহেল রানা নামে এক জেলের জালে ধরাপরেছে এটি। বুধবার (০৯ অক্টোবর) সকালের দিকে মাছটি কুয়াকাটার একটি আড়তে বিক্রি করতে নিয়ে আসেন জেলে সোহেল রানা। এসময় এ মাছটি দেখতে প্রচুর উৎসুক জনতা ভীড় করেন। এধরণের মাছের চাহিদা স্থানীয় বাজারে না থাকায় নিলামের মাধ্যমে মাত্র ২'শ টাকা কেজী দরে মাছটি ৯ হাজার ২'শ টাকায় কিনে নেয় হাসান নামে এক ব্যাবসায়ী।
জেলে সোহেল বলেন,এই প্রজাতির মাছ এখন কম ধরা পরছে। মাছগুলি বেশ শক্তিশালী। আগে সাগরে আরো বেশি ধরা পড়ত এই মাছ।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকে। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত