
রবিবার (১৯-১০-২০২৫) কালীপূজা উপলক্ষে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুমারপাড়া দিঘলটারীর সীমান্তের ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার দিনহাটা মহকুমার দরিবস গ্রামের, জারিঝল্লা এলাকায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বুড়ির মেলা উপলক্ষে ভারত বাংলাদেশের নাগরিকদের মধ্যে মিলন মেলা হলেও মুহুর্তে তা আনন্দ ও বেদনায় অশ্রুসিক্ত হয়ে উঠে।
দিনহাটা থেকে সুভদ্রা বর্ম্মন তার দিদির গলা জড়িয়ে কান্নায় ভেঙ্গে পরেন প্রায় ৩০ বছর পর তাদের দেখা। তাদের আনন্দাশ্রু মুহুর্তে বাতাস ভারি করে তোলে।
আলিপুরদুয়ারের থেকে এসেছেন দেবরের ও জা-এর সাথে দেখা করতে, আবার কেউ এসেছেন ভ্রাতুষপুত্রের সাথে দেখা করতে, সেই কবে জন্মের পর দেখেছিলেন। স্থায়ী ভারতে বসবাসকারী কেউ আবার কেউ এসছেন মাতৃভুমিকে দেখতে।
সূর্যাস্তের পূর্বে এ মেলার সমাপ্তি, প্রত্যেকের অশ্রুসিক্ত বিদায় আগমী বছরের এ দিনটার জন্য।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত