
ভোলা জেলার বোরহানউদ্দিনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার মূল লক্ষ্য ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে গভীর আলোচনা করা।
মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর বিকাল ৪টা ঘটিকায় বোরহানউদ্দিন প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বাঙালি জাতির গৌরবময় অর্জন মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন, তারা উল্লেখ করেন যে এই স্বাধীনতা লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বোরহানউদ্দিন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার সহ উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মাদ সোহেল, গোলাম মাহমুদ শাওন, মোরশেদ আলম ভূঁইয়া , মেহেদী হাসান মোর্শেদ, হাসান তালুকদার, অঞ্জন কুমার দে, তামিম ইকবাল, মোহাম্মদ তুহিন।
সভা শেষে উপস্থিত সকলে মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত