ভোলা জেলার বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়ন পদ্না মনসা ৬ নং ওয়ার্ডে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আহত ৮ জন। মুদি দোকান ভাংচুর ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পদ্না মনসা গ্রামের সিকদার বাড়িতে রবিবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র সংঘর্ষ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।
তারা সবাই বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মৃত কামাল ফরাজীর ছেলে মোঃ রিয়াজ জানান আমাদের পুকুরে জোর করে মাছ ধরতেছে আমরা বাঁধা দিলে ফজলে রহমান সিকদার ছেলে মোঃ রাকিব এর নেতৃত্বে শাজাহান, ইউনুছ,গিয়াসউদ্দিন,সেলিম,তারেক সিয়াম,সিহাব,রবিন আমাদের উপর হামলা করে। এতে আমাদের ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন কামাল ফরাজীর ছেলে রিয়াজ (৩৫), ইউসুফ মাল স্ত্রী আছমা(৪৫),কামাল ফরাজীর স্ত্রী জরিনা বিবি(৬০),ইউসুফ মাল ছেলে মো আরিফ(১৭)।
এ ব্যপারে মোঃ রাকিব জানান আমাদের ভোগদখলীয় পুকুরে আমরা আমাদের ভোগদখলীয় জমিতে আমরা মাছ ধরতেছি ওরা আমাদের উপর অতর্কিত ভাবে হামলা করে। এতে আমাদের ৪ জন আহত হন। আহতরা হলেন আবদুল কাদের স্ত্রী ইয়ানুর বেগম, আবদুল বারেক এর ছেলে মোঃ তারেক, আবুল হাশেম এর ছেলে গিয়াসউদ্দিন, মেয়ে তানহা।
অপর দিকে চরপাংকী বাজারে মোঃ রিয়াজের মুদি দোকানে হামলা করে নগদ অর্থ সহ প্রায় ৪ লক্ষ টাকার মত ক্ষতি সাধন করেন মোফাজ্জল হক ঢালী,ছিদ্দিক,রফিজল,গিয়াস,ইউনুছ,রফিক,লোকমান ধনী।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করব।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত