
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ের 'লিঙ্গীয় বৈষম্য দূর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, কাউখালী সাংগঠনিক জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মহিলা পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক, সহ-সাধারণ সম্পাদক কাউখালী মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, প্রশিক্ষণ সম্পাদক প্রভাতী মৃধা প্রমুখ।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহিলা পরিষদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। বক্তারা বলেন, নারী অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ মহিলা পরিষদ ৫৬ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি উন্নত ও বৈষম্যহীন দেশ গড়তে নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন অপরিহার্য।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন
তৃণমূল পর্যায়ে নারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
পরিবার ও কর্মক্ষেত্রে নারীর অবদানের সঠিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আলোচনা শেষে সঙ্গীতা সমাদ্দারের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত