
আজ শনিবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোহাম্মদ পলাশ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এমাদুল হক, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান আকন মানিক, বামনা সরকারি সারওয়ারজান মডেল উচ্চ বিঃ এর সিঃ শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, ৩ নং রামনা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নেসারুল ইসলাম শরিফ, উপজেলা স্বচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোঃ মেহেদী হাসান সুমন হাওলাদার, সিঃ সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া, মোঃ আওলাদ হোসেন মোল্লা, মোসাঃ তানিয়া আক্তার, মোঃ আসাদুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন , সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‘বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত