
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ২নম্বর নদমুলা-শিয়ালকাঠি ইউনিয়নের বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বীর মুক্তিযোদ্ধা বিএনপি’র সাবেক এমপি প্রায়ত নুরুল ইসলাম মনজুর বাড়ীর সামনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রচারপত্র ও লিফলেট বিতরণ উপলক্ষে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ও পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ভাণ্ডাারিয়া উপজেলা বিএনপি'র সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এই দফাগুলো গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের মুক্তির রূপ রেখা।
নদমুলা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.এনামুল হক জোমাদ্দার এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপি'র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত