দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এমন প্রতিপাদ্যে দিনাজপুরের হিলিতে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কৃষি অফিসের সভাকক্ষে এই মেলার উদ্বোধন করা হয়। আগামী ২১জুন পর্যন্ত এই ফল মেলা চলবে। উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দসহ অনেকে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত