পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ফুলতলা গ্রামে মাওলানা মো. আলী হোসাইন এর বাড়ীতে বৃহস্পতিবার রাতে পরিবারের সবাইকে খাবারের সঙ্গে অচেতন করার অষুধ খাইয়ে ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় গৃহকর্তার ছেলে মাহফুজুর রহমান বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি অভিযোগ দাখিল করেছে। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।ভাণ্ডারিয়া থানার
ইনচার্জ আহমেদ আনওয়ার জানান, এ ঘটনায় থানা পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত